যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৯২৯ জন ইসরায়েলিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (৮ মার্চ) এ তথ্য জানিয়েছে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়।

\r\n\r\n

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৫৭ জন চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীনদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক, ৪২ জনের অবস্থা মাঝারি ধরনের গুরুতর এবং ৭০ জনের আঘাত তুলনামূলকভাবে সামান্য।